Home রাজনীতিহাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করল ইসি

হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করল ইসি

by The Desh Bangla
০ comments

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জোট মনোনীত প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে তার প্রার্থিতা বহাল থাকছে।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়।

এর আগে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তবে সেই আবেদন গ্রহণ করেনি কমিশন।

এদিকে ঋণখেলাপির দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলটি দায়ের করেছিলেন হাসনাত আব্দুল্লাহ।

You may also like

Leave a Comment