Home আন্তর্জাতিকটানা ১০ রাত ধরে মার্কিন হামলা, জবাব দিচ্ছে ইরানও

টানা ১০ রাত ধরে মার্কিন হামলা, জবাব দিচ্ছে ইরানও

by thedeshbangla
0 comments

ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানোর ইরানি সক্ষমতা ‘আরো দুর্বল’ করে দেওয়ার লক্ষ্যে তারা ইরানের ওপর আরো এক দফায় বিমান হামলা চালিয়েছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, তাদের সর্বশেষ হামলায় ইরানের ‘সামরিক কমান্ড সেন্টার, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড্ডয়ন কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর’ আঘাত হানা হয়েছে।

এদিকে ইরানের বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালিতে দুটি তেল ট্যাংকার এবং বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ লিপ্ত রয়েছে।

সেন্টকম দাবি করেছে, বাণিজ্যিক জাহাজগুলো এখনো হরমুজ প্রণালি দিয়ে তাদের চলাচল অব্যাহত রেখেছে। অন্যদিকে ইরান দাবি করেছে, সোমবার (২০ জুলাই) এই গুরুত্বপূর্ণ জলপথটি অতিক্রম করার চেষ্টাকালে তাদের হামলায় দুটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে মোড় নিলেও এবং পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেলেও কূটনৈতিক আলোচনার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

তেহরান জানিয়েছে, সংঘাত আরো চরম রূপ নেওয়া ঠেকাতে তৃতীয় দেশের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এখনো ব্যাকচ্যানেলে কূটনৈতিক বার্তা আদান-প্রদান চলছে।

You may also like

Leave a Comment