Home বিনোদনশাকিব খান ছাড়াই শুরু

শাকিব খান ছাড়াই শুরু

by The Desh Bangla
০ comments

গেল ডিসেম্বরে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং শুরুর কথা ছিল। তবে নির্ধারিত সময়ে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গুঞ্জনও রটে- ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসছে না ‘প্রিন্স’! তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সিনেমাটির নতুন শুটিংয়ের তারিখ ঘোষণা করে সেই গুঞ্জন উড়িয়ে দেয়।

নতুন শিডিউল অনুযায়ী, গতকাল মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে ‘প্রিন্স’র শুটিং। তবে শুটিংয়ে অংশ নেননি শাকিব খান। তাকে ছাড়াই চলছে দৃশ্যধারণের কাজ।

প্রিন্সের বেশির ভাগ অংশের শুটিং হওয়ার কথা ভারতে। তবে দুই দেশের সার্বিক পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে ভিসা জটিলতা। এখনো শিল্পীদের ভিসা পাওয়া যায়নি। তাই নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছেন প্রযোজক।

জানা গেছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় শুটিং করার পরিকল্পনা করা হচ্ছে। ঢাকায় টানা চার দিন শুটিং করে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে ‘প্রিন্স’র টিম। সেখানেই যোগ দেবেন শাকিব খান।

‘প্রিন্স’-এ শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। তার নায়িকা হবেন তাসনিয়া ফারিণ। পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডুর অভিনয়ের কথাও শোনা যাচ্ছে এতে। আরও আছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।

You may also like

Leave a Comment