Home বিনোদনঅন্তঃসত্ত্বা জীবনের মজার মুহূর্ত শেয়ার করলেন দীপিকা

অন্তঃসত্ত্বা জীবনের মজার মুহূর্ত শেয়ার করলেন দীপিকা

by thedeshbangla
0 comments

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারে নতুন অতিথি আসতে আর বেশি দেরি নেই। প্রথম সন্তান দুয়ার জন্মের পর এবার দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন দীপিকা। বর্তমানে তাঁর গর্ভাবস্থার তৃতীয় (থার্ড) ট্রাইমেস্টার চলছে।

এই বিশেষ সময়ের নানা অনুভূতি ভক্তদের সাথে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের।

ভিডিওতে দেখা যায়, এক অন্তঃসত্ত্বা নারী গভীর রাতে ধীরে ধীরে বেডরুম থেকে টলমল পায়ে শৌচাগারের দিকে হাঁটছেন। গর্ভাবস্থার শেষ সময়ে এমন অভিজ্ঞতা অনেকের কাছেই পরিচিত। ভিডিওটি শেয়ার করে দীপিকা ইঙ্গিত দিয়েছেন, তিনিও এখন ঠিক এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।

বর্তমানে শুটিং থেকে বিরতিতে রয়েছেন দীপিকা। গর্ভাবস্থার শেষ সময়টুকু তিনি পরিবারের সাথে কাটাচ্ছেন। একই সাথে বড় মেয়ে দুয়ার সাথেও সময় দিচ্ছেন। তবে গর্ভাবস্থার বেশির ভাগ সময়েই তিনি কাজ চালিয়ে গেছেন। বিভিন্ন আউটডোর লোকেশনেও শুটিং করেছেন বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানান দীপিকা ও রণবীর। সেই পোস্টে দেখা যায়, তাঁদের মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। পাশে বাবা-মা দুজনেই ভালোবাসায় জড়িয়ে রেখেছেন ছোট্ট মেয়েকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবর মাসে দীপিকা-রণবীরের দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। উল্লেখ্য, তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়েছিল গণেশ চতুর্থী উৎসবের সময়। ফলে এবারও উৎসবের আবহেই পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

You may also like

Leave a Comment