Home বিনোদনঅপেক্ষার অবসান, বিয়ে করলেন, টেলর সুইফট-ট্র্যাভিস কেলসি

অপেক্ষার অবসান, বিয়ে করলেন, টেলর সুইফট-ট্র্যাভিস কেলসি

by thedeshbangla
০ comments

অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও সুপার বোল চ্যাম্পিয়ন ট্র্যাভিস কেলসি। সুইফটের প্রতিনিধি ট্রি পেইন এ তারকা দম্পতির বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

বাগদান ঘোষণার প্রায় এক বছর পর ৩ জুলাই নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকালো এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রিয় তারকা জুটির জীবনের এই বিশেষ দিনটিতে অংশ নিতে নিউ ইয়র্কজুড়ে হাজির হয়েছিলেন তাদের বিশ্বখ্যাত বন্ধুরা।

বিয়ের জাঁকালো অনুষ্ঠানটিতে এই যুগল ফ্যাশন ঘর ‘ক্রিশ্চিয়ান ডিওর হাউট ক্যুচার’-এর পোশাক পরেছিলেন। পোশাকগুলোর ডিজাইন করেছিলেন ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন।

বিয়েতে প্রথাগত কোনো ব্রাইডসমেইড (কনের বান্ধবী) বা গ্রুমসমেন (বরের বন্ধু) ছিল না। তবে আয়োজনটি স্মরণীয় করতে দুই পরিবারের ভাইদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল।

টেইলর সুইফটের ভাই অস্টিন সুইফট ছিলেন কনের ‘ম্যান অব অনার’। ট্র্যাভিস কেলসির ভাই জেসন কেলসি ছিলেন বরের ‘বেস্ট ম্যান’।
পুরো বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন সুইফটের ঘনিষ্ঠ বন্ধু ও বিখ্যাত হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

You may also like

Leave a Comment