Home শিক্ষাএইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭৩২৭, বহিষ্কার ১৭ জন

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭৩২৭, বহিষ্কার ১৭ জন

by thedeshbangla
০ comments

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন অনুষ্ঠিত পরীক্ষায় সারাদেশে অনুপস্থিত ছিলেন মোট ২৭ হাজার ৩২৭ জন।

শনিবার (৪ জুলাই) সকালের পরীক্ষা শেষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। এদিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসায় সাধারণ বিভাগে আরবি প্রথম পত্র ও বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগে আরবি সাহিত্য ও কারিগরিতে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত পরীক্ষা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছেন ৭ জন পরীক্ষার্থী।

এর মধ্যে রাজশাহী বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন বহিষ্কার হয়েছেন। ঢাকা, যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৭৯ হাজার ৯১ জন। এ বোর্ডে বহিষ্কার হয়েছেন ৭ জন পরীক্ষার্থী।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে মোট ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৮৩ হাজার ২৬৩ জন। সেখানে বহিষ্কার হয়েছেন ৩ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, ধর্মীয় বিশ্বাসের কারণে দিনের বেলায় পরীক্ষা দিতে না পারা সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ১৬০ শিক্ষার্থী সন্ধ্যায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এর আগে, এদিকে প্রথম দিনের পরীক্ষায় বহিষ্কারের সংখ্যা ছিল ৭ জন। সে হিসাবে দ্বিতীয় দিনে বহিষ্কারের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

You may also like

Leave a Comment