Home রাজনীতিষড়যন্ত্র না করে সরকারের ভুল ধরিয়ে দিন: রিজভী

ষড়যন্ত্র না করে সরকারের ভুল ধরিয়ে দিন: রিজভী

by thedeshbangla
০ comments

ষড়যন্ত্র, চক্রান্ত না করে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বৃহত্তর চক্রান্তের নীল নকশা অংশ হলে সেটি হবে রাষ্ট্র এবং দেশের জন্য বিপজ্জনক। পরাজিত শক্তি নানা কর্মকাণ্ড পরিচালনা করছে, নানা হুমকি ধামকি দিচ্ছেন।

শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, নানাবিধ চক্রান্ত থেমে নেই, সরকার তা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা বড় বিষয়। সরকার যে কোনো ঘটনা চিহ্নিত করে তার ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রমিসার ঘটনায় আইনি প্রক্রিয়ায় সরকার যা করতে পারে তা করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদা ত বার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। সে কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

You may also like

Leave a Comment