Home আইন-আদালতছয় শিশুর মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

ছয় শিশুর মৃত্যু: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

by thedeshbangla
০ comments

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সম্প্রতি হাসপাতালটির মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকটি শিশু একসঙ্গে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দেয়। একই সময়ে কয়েকজন প্রসূতি মা অসুস্থ হয়ে পড়েন।

নোটিশে অভিযোগ করা হয়, এমন সংকটময় পরিস্থিতিতেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা সাড়া, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং তৎপরতাও ছিল অপর্যাপ্ত। এছাড়া সংকটাপন্ন নবজাতকদের দ্রুত উন্নত চিকিৎসা বা উপযুক্ত হাসপাতালে স্থানান্তরেও বিলম্ব হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর ফলে একের পর এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটে, যা শুধু ক্ষতিগ্রস্ত পরিবার নয়, পুরো জাতিকেই ব্যথিত করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রয়োজনীয় মনিটরিং নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

You may also like

Leave a Comment