শনিবার দিনব্যাপি কক্সবাজার সফর করবেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার এসে পৌঁছেছেন সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা কক্সবাজার বিমানবন্দর পৌঁছানোর পর ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
দুপুরে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা কার্যালয়ে বৈঠক করেন তারা। এরপর তারা একে একে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশস্থল পরিদর্শনে যান।
কক্সবাজারে আসা ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
