Home সারাদেশঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ও ৪ জন আহত

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ও ৪ জন আহত

by thedeshbangla
০ comments

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতের পৃথক ঘটনায় দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে গ্রামের দক্ষিণ মাঠে কাজ করার সময় এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হন তারা। নিহতরা হলেন—খড়িবাড়িয়া গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) এবং ওই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)। এই ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময় পাশের জমিতে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন কৃষি শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হলে তারা সবাই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ২০ মিনিটের দিকে সমির ও অপুর মৃত্যু হয়। বর্তমানে আহত অন্য দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই আকস্মিক বজ্রপাতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

You may also like

Leave a Comment