Home সারাদেশময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গ্যাসের গন্ধে ৩৯ জন হাসপাতালে

ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গ্যাসের গন্ধে ৩৯ জন হাসপাতালে

by thedeshbangla
০ comments

ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় তীব্র গ্যাসের গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ড ঘটেনি।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গুলপুকুরপাড় এলাকায় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল হক জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে গ্যাস লিকেজ হয়। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, গ্যাস লিকেজের কারণে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। এর তীব্র গন্ধে স্থানীয় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়।

You may also like

Leave a Comment