Home সারাদেশদৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে: বহু হতাহতের আশঙ্কা

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে: বহু হতাহতের আশঙ্কা

by thedeshbangla
০ comments

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে: বহু হতাহতের আশঙ্কা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর পল্টুনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বাসটিতে থাকা বহু যাত্রী হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় হঠাৎ বাসটি পল্টুন থেকে ছিটকে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার কিছু সময় পর ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও বাসে থাকা বাকি যাত্রীদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। নদীতে তীব্র স্রোত ও পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে, যা নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

You may also like

Leave a Comment