Home বিনোদনস্ত্রী রিয়ামনির মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার

স্ত্রী রিয়ামনির মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার

by The Desh Bangla
০ comments

স্ত্রী রিয়ামনির দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে।

এর আগে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ আজ তাকে আটক করেছে।

হিরো আলমের স্ত্রী রিয়া মনি রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি দায়ের করেন। এই মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে, যার বিরুদ্ধেও আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সম্প্রতি হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দিলে হিরো আলম রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

গত ২১ জুন রিয়া মনির পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেখানে হিরো আলমসহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।

পরে তারা রিয়া মনির বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করেন।

এই হামলায় রিয়া মনির শরীরে জখম সৃষ্টি হয় এবং তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের সোনার চেইন চুরি করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে। এই ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

মামলার বাদীর আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা এই মামলায় হিরো আলম জামিনে ছিলেন। কিন্তু তিনি জামিনে থাকার কোনো শর্তই মানছিলেন না।

আইনজীবী আরও বলেন, “তাই রিয়ামনির পক্ষ থেকে আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত হিরো আলমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।” সেই পরোয়ানামূলে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।

You may also like

Leave a Comment