Home Uncategorizedশৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের দুই নেতার অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের দুই নেতার অব্যাহতি

by thedeshbangla
0 comments

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন জাবি শাখা ছাত্রদলের সদস্য এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদার।

শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এহতেশামুল হক ও ফয়েজ হাওলাদারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ তাদের সব সাংগঠনিক দায়িত্ব বাতিল করা হয়েছে।

জাবি শাখা ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়। ওই পোস্টে ‘বিনম্র শ্রদ্ধা মহানায়ক’ লেখা ছিল বলে জানা গেছে।

এহতেশামুল হক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফয়েজ হাওলাদার, সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

 

You may also like

Leave a Comment