Home আইন-আদালতমিরপুরে হত্যাচেষ্টা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

মিরপুরে হত্যাচেষ্টা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

by thedeshbangla
০ comments

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তাকে হাজির করে পুলিশ। পরে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. শাহজালাল মিয়া আদালতকে জানান, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-পীড়নে মাহবুব আলী অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিনকে গুলি করা হয়। এতে তার দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় ওই বছরের ২২ অক্টোবর ভুক্তভোগীর ভাই আকিবুন নূর বাদী হয়ে হত্যাচেষ্টার মামলাটি দায়ের করেন।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।

You may also like

Leave a Comment