Home আইন-আদালতইমন গাজী হত্যা মামলায় সাবেক আইজিপি ইকবাল বাহারসহ ৩ জন গ্রেফতার

ইমন গাজী হত্যা মামলায় সাবেক আইজিপি ইকবাল বাহারসহ ৩ জন গ্রেফতার

by thedeshbangla
০ comments

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহার, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ মুন্না এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত পুলিশের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেন।

আসামিদের আদালতে হাজির করে এই মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ীর থানায় উপপরিদর্শক এমাদুল করিম।

আবেদনে বলা হয়, মামলার তদন্তে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি বর্তমানে যাত্রাবাড়ী থানার অপর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানো একান্ত প্রয়োজন।

এছাড়াও একই মামলায় করা আরেক আবেদনে তদন্ত কর্মকর্তা আসামি হারুনুর রশীদ মুন্না ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুর গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, সরাসরি নির্দেশ ও মদদে মো. ইয়াছিন উদ্দিন ওরফে শুটার লিটন মৃত ইমন গাজীকে লক্ষ্য করে গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে ইমন গাজীর মৃত্যু হয় বলে তদন্তে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। হারুনুর রশীদ মুন্না ও কাজী মনিরুল ইসলাম মনু পৃথক হত্যা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ি এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

You may also like

Leave a Comment