Home রাজনীতিবেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাইলেন এনসিপি নেতা ডা. তাসনিম জারা

বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাইলেন এনসিপি নেতা ডা. তাসনিম জারা

by The Desh Bangla
০ comments


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন—এমন পরিস্থিতিতে রাজনীতি, দল–মত, মতাদর্শের ঊর্ধ্বে উঠে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ করেন এবং সবার প্রতি দোয়া প্রার্থনা করেন।

তার পোস্টে তিনি লেখেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রাজনীতি, দল–মত, মতাদর্শ, সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি।”

ডা. জারা জানান, মাত্র এক সপ্তাহ আগে এক অনুষ্ঠানে তার সঙ্গে খালেদা জিয়ার স্বল্প সময়ের জন্য দেখা হয়েছিল। সেই সময় খালেদা জিয়া তাকে বলেছিলেন—“দেশে থাকো, দেশের জন্য কাজ করো।”

তিনি লিখেন, বহু মানুষ একই উপদেশ দিলেও খালেদা জিয়ার মুখে বলা এই বাক্যের গভীরতা, ইতিহাস ও সত্যতা আলাদা। জীবনের সবচেয়ে কঠিন সময়েও তিনি দেশ ও জনগণের পাশ থেকে সরে দাঁড়াননি; বেদনা, অপমান, প্রতিকূলতার মুখেও নিজের অবস্থান ও বিশ্বাস থেকে আপোষ করেননি।

ডা. তাসনিম জারা আরও বলেন, খালেদা জিয়া যে ধৈর্য ও সহনশীলতার উদাহরণ রেখে গেছেন, তা সবার জন্য অনুকরণীয়।

শেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে লিখেন—“আল্লাহ তায়ালা যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।”

You may also like

Leave a Comment