Home রাজনীতিজিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

by thedeshbangla
০ comments

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

সোমবার (১৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, এই কর্মসূচির মধ্যে ঈদুল আজহা থাকায় কিছু কার্যক্রম তারিখে সামান্য পরিবর্তন হতে পারে। ৩০ মে ভোর ৬টায় দলীয় কার্যালয়সহ সারাদেশে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

একই দিন বেলা ১১টায় দলের মহাসচিবসহ নেতারা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এ ছাড়া ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের প্রতিটি থানায় এবং সারাদেশে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন রিজভী।

You may also like

Leave a Comment