Home অপরাধআওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য গ্রেপ্তার

by The Desh Bangla
০ comments

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য ফয়জুর রহমান এবং তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে পুলিশের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, এই দুই সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি জানিয়েছে।

ফয়জুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং তামান্না নুসরাত বুবলী ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। তাদেরকে কোন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

You may also like

Leave a Comment