Home অপরাধডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত আটক

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত আটক

by thedeshbangla
0 comments

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা বেইসের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

রোববার (১২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে, এদিন বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— ফিরোজ ডাকাত বাহিনীর প্রধান, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ জমাদার (৫৫) এবং তার তিন সহযোগী মো. ফয়সাল (২৫), মো. ইব্রাহিম (২৫) ও মো. কামাল (৩০)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে আটকে রেখে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় ওই চার ডাকাতকে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

You may also like

Leave a Comment