Home সারাদেশরাঙামাটিতে পিকআপ উল্টে ৪ জন নিহত, আহত ২

রাঙামাটিতে পিকআপ উল্টে ৪ জন নিহত, আহত ২

by thedeshbangla
0 comments

রাঙামাটি সদর উপজেলায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৬টার দিকে সদর উপজেলার মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো চারজন হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। অন্যদিকে আহত পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যান মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর।

রাঙামাটি কোতোয়ালি থানার এসআই মো. তোফাজ্জল হোসেন জানান, নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোতয়ালী থানার ওসি জসীমউদ্দিন জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং এর মূল কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

You may also like

Leave a Comment