Home সারাদেশকক্সবাজারে পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারে পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০

by thedeshbangla
০ comments

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মাটি চাপায় মোহাম্মদ মিনহাজ (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির নানিও আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলম্ম্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এক জেলায় পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃৃত্যু হলো।

নিহত শিশু মিনহাজ আলম্ম্যার ঝিরি এলাকায় কলিমুল্লার ছেলে এবং এ ঘটনায় আহত জান্নাতুল ফেরদৌস শিশুটির নানি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা ভাীরি বৃষ্টিপাতে আলম্ম্যার ঝিরি এলাকায় পাহাড়ের পাশে বসবাসকারী কলিমমুল্লার ঘরের ওপর বিকেলে পাহাড় ধসে পড়ে। এতে মাটির চাপা পড়ে শিশু মিনহাজ ও তার নানি জান্নাতুল ফেরদৌস। পরে মাটি সরিয়ে মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়। আর আহত জান্নাতুল ফেরদৌসকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পেকুয়া থানার পরিদর্শক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় ধসে মাটি চাপা পড়ে মিনহাজ নামের এক শিশু নিহত হয়। এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস নামের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, টানা ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে ৮ জন এবং কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় একজনের মৃত্যু হয়।

 

You may also like

Leave a Comment