Home বিনোদনশাকিব খানের ‘রকস্টার’, আমেরিকা-ইউরোপের ৪১ থিয়েটারে প্রদর্শন

শাকিব খানের ‘রকস্টার’, আমেরিকা-ইউরোপের ৪১ থিয়েটারে প্রদর্শন

by thedeshbangla
০ comments

ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘রকস্টার’ এবার আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাচ্ছে। শাকিব খান অভিনীত এই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

পরিবেশক স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার সজীব সপ্তক জানিয়েছেন, আগামী ৫ জুন থেকে সিনেমাটি বিদেশে মুক্তি পাবে। প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৩০টি, কানাডায় ৭টি এবং যুক্তরাজ্যে ৪টি থিয়েটারে চলবে ‘রকস্টার’।

যুক্তরাষ্ট্রে এএমসি, রিগাল, সিনেমার্ক ও শোকেসের মতো জনপ্রিয় চেইন থিয়েটারগুলোতে প্রদর্শিত হবে ছবিটি। এছাড়া কানাডার সিনেপ্লেক্স ও যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডেও সিনেমাটি দেখানো হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হলিউডের ব্যস্ত সময়ের মধ্যেও এতগুলো থিয়েটার পাওয়া ‘রকস্টার’-এর জন্য ইতিবাচক। দর্শক সাড়া ভালো হলে পরবর্তী সপ্তাহে আরও থিয়েটার বাড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ঈদের দিন থেকে দেশে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। আজমান রুশো পরিচালিত ছবিতে একজন রকস্টারের উত্থান-পতনের গল্প তুলে ধরা হয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

You may also like

Leave a Comment