Home সারাদেশলক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারে অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারে অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

by thedeshbangla
0 comments
লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারে অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার By thedailysky -২০/০৭/২০২৬02 লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে বলাৎকারে অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ১২ বছর বয়সি এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক আহাদ একই মাদ্রাসার অধ্যক্ষ। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে বলাৎকার করা হয়েছে। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে জানায়, শিক্ষক তার সঙ্গে অনাকাঙিক্ষত ঘটনা ঘটিয়েছেন। ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত চলছে। শিশুটিকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ১২ বছর বয়সি এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। আটক আহাদ একই মাদ্রাসার অধ্যক্ষ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে ওই শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে বলাৎকার করা হয়েছে। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়।

শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে জানায়, শিক্ষক তার সঙ্গে অনাকাঙিক্ষত ঘটনা ঘটিয়েছেন। ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত চলছে। শিশুটিকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment