Home খেলাসালাহ-মারমুশদের নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল, চমক বার্সার তরুণ স্ট্রাইকার হামজা

সালাহ-মারমুশদের নেতৃত্বে মিশরের বিশ্বকাপ দল, চমক বার্সার তরুণ স্ট্রাইকার হামজা

by thedeshbangla
০ comments

আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে মিশর। এই দলে বিশ্বসেরা তারকা মোহামেদ সালাহ ও ওমর মারমুশের পাশাপাশি নতুন মুখ হিসেবে চমক দেখিয়েছেন বার্সেলোনার ‘বি’ দলের স্ট্রাইকার হামজা আবদেলকরিম। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

হামজার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন মোস্তফা জিকো ও আকতায় আবদুল্লাহ। এছাড়া ঘরোয়া ক্লাব জামালেকের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ গোলরক্ষক এল মাহদি সোলিমানকেও দলে ফিরিয়েছেন মিশরের কোচ।

এবারের বিশ্বকাপে মিশর জায়গা পেয়েছে ‘জি’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের মতো দেশ। বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে দলটি শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১৬ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশর। এরপর তারা নিউজিল্যান্ড ও ইরানের মুখোমুখি হবে।

মিশরের এই ২৭ সদস্যের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন মোহামেদ এল শেনাউই, মোস্তফা শোবেইর, এল-মাহদি সোলিমান ও মোহামেদ আলা। রক্ষণভাগ সামলাবেন মোহামেদ হানি, ইয়াসের ইব্রাহিম, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি, হোসাম আবদেলমাগুইদ, আহমেদ ফাত্তাহ, মোহামেদ আবদেলমোনেম ও করিম হাফেজ। মিডফিল্ডের দায়িত্ব পালন করবেন মারওয়ান আতিয়া, সৈয়দ জিকো, ইমাম আশুর, মাহমুদ ত্রেজেগুয়েট, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, মোস্তফা জিকো, ইব্রাহিম আদেল ও হাইসাম হাসান। আক্রমণভাগে মোহামেদ সালাহ ও ওমর মারমুশের সঙ্গে থাকছেন আকতায় আবদাল্লাহ ও নতুন তারকা হামজা আবদেলকরিম।

You may also like

Leave a Comment