Home সারাদেশমাগুরায় যুবকের মরদেহ উদ্ধার 

মাগুরায় যুবকের মরদেহ উদ্ধার 

by thedeshbangla
০ comments

মাগুরার সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের রামনগর ঠাকুরবাড়ি এলাকায় তন্ময় মন্ডল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাঠে যাওয়ার পথে আদিত্য মন্ডল প্রথমে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পরিবার ও আশপাশের লোকজনকে জানান। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত তন্ময় মন্ডল মধুখালী উপজেলার ব্যাসদী গজনা গ্রামের বাসিন্দা কমল মন্ডলের ছেলে। উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

You may also like

Leave a Comment