Home বিনোদনকনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

by thedeshbangla
০ comments

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ এ গান গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন গায়িকা জেসমিন স্যান্ডলাস। তবে এই সাফল্যের মধ্যেই এক লাইভ কনসার্টে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা-চোলি পরে মঞ্চে ‘শারারাত’ গান পরিবেশন করছেন জেসমিন। গানের পাশাপাশি তিনি নাচও করছিলেন বেশ উদ্দাম ভঙ্গিতে। এক পর্যায়ে হাতে থাকা বোতল থেকে নিজের মাথায় পানি ঢালেন তিনি, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তবে তার নাচের কিছু অংশকে অনেকেই অশালীন বলেও মন্তব্য করেছেন।

ভিডিওটির একটি অংশে আরও দেখা যায়, গানের মিউজিক থেমে যাওয়ার পরও ভোকাল বাজতে থাকে, কিন্তু সে সময় মাইক্রোফোনটি গায়িকার মুখের কাছে ছিল না। এতে উপস্থিত দর্শকদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। পরে ভিডিওটি ভাইরাল হলে সামাজিক মাধ্যমেও শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

অনেক নেটিজেন অভিযোগ করেছেন, লাইভ পারফরম্যান্সে জেসমিন প্রকৃতপক্ষে গান না গেয়ে লিপ-সিঙ্ক করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, “লাইভ কনসার্টেও এরা লাইভ গায় না, পুরো গানটাই লিপ-সিঙ্ক ছিল।

অন্য একজন প্রশ্ন তোলেন, তাকে কি গান গাইতে ডাকা হয়েছিল, নাকি শুধু নাচার জন্য? আবার কেউ কেউ তার পারফরম্যান্সকে ‘ওভার-অ্যাক্টিং’ বলেও অভিহিত করেছেন।

উল্লেখ, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় জেসমিন স্যান্ডলাস পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন। এর আগে সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ গানের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি।

You may also like

Leave a Comment