Home আইন-আদালতডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক আফজাল নাছের গ্রেফতার

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক আফজাল নাছের গ্রেফতার

by thedeshbangla
০ comments

এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে এক-এগারো সরকারের সঙ্গে সম্পৃক্ত আরও দুই সাবেক সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ—গ্রেফতার হয়েছিলেন। তারা বর্তমানে ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।
এই ধারাবাহিক গ্রেফতারের ঘটনা সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

You may also like

Leave a Comment