Home বিনোদনশুটিংয়ের সময় পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

শুটিংয়ের সময় পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

by thedeshbangla
০ comments

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং চলাকালে দুর্ঘটনায় মারা গেছেন। ভারতের দিঘার তালসারি সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত দিঘা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যিনি রাহুল ব্যানার্জী নামেও পরিচিত, টালিউডে বড় ও ছোট—উভয় পর্দায় কাজ করেছেন। ২০০৮ সালের ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউড অঙ্গনে।

You may also like

Leave a Comment