Home বাংলাদেশদুই দিকের দুই কাণ্ডারি, সংসদে দুজনই প্রথম

দুই দিকের দুই কাণ্ডারি, সংসদে দুজনই প্রথম

by thedeshbangla
০ comments

সাংসদদের বেশির ভাগই এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন একঝাঁক নতুন মুখ। প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে অধিবেশনে অংশ নেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে কোট-প্যান্ট পরিহিত অবস্থায় সংসদ নেতা তারেক রহমান যখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন, তখন উপস্থিত সাংসদরা টেবিল চাপড়িয়ে তাকে স্বাগত জানান। হাস্যোজ্জ্বল তারেক রহমান চারপাশে তাকিয়ে নিজের নির্ধারিত আসনে বসেন।

এ সময় ভিভিআইপি লাউঞ্জের প্রথম সারিতে বসা প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে জয়ী হয়ে প্রথমবার সংসদে প্রবেশ করেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকার প্রধান হিসেবে এবার সংসদে পা রাখলেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করছেন।

অন্যদিকে, প্রথমবার সংসদ সদস্য হয়ে অধিবেশনে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন সংসদে এবং বিরোধী দলীয় নেতার আসনে বসেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলের মধ্যে ২২৫ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে এই অধিবেশনে অংশ নিয়েছেন।

You may also like

Leave a Comment