Home রাজনীতিজনগণের রায়ে ১০ দলীয় জোটই সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

জনগণের রায়ে ১০ দলীয় জোটই সরকার গঠন করবে : নাহিদ ইসলাম

by Akash
০ comments

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ওঢাকা-১১ আসনের জামায়াত জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম দাবি করেছেন, সময়ের প্রয়োজনে ১০ দলীয় জোট গঠন করা হয়েছে। জনগণের রায়ে এই জোটই সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই জনপদের সবকিছুর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় জড়িয়ে আছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে আমাদের নির্বাচনী যাত্রা শুরু করেছি।

তিনি বলেন, এবারের নির্বাচনের মূল এজেন্ডা আজাদী ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের আন্দোলন।

সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে সাবেক এ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ও ইসি একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত ফলাফলে প্রভাব ফেলতে পারে।

 নির্বাচনকে পক্ষপাত মুক্ত রাখতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।

You may also like

Leave a Comment