Home আইন-আদালতমা-মেয়ে খুনের মামলায় শিক্ষিকা মিমের স্বামী ৩ দিনের রিমান্ডে

মা-মেয়ে খুনের মামলায় শিক্ষিকা মিমের স্বামী ৩ দিনের রিমান্ডে

by Akash
০ comments

‎ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নে নিখোঁজের ২১ দিন পর মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধারের মামলায় শিক্ষিকা মিম আক্তারের স্বামী হুমায়ুন কবীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দিয়েছেন।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা, কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রনি চৌধুরী ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

‎শুনানিকালে হুমায়ুন কবিরকে আদালতে হাজির করা হয়। বাদীপক্ষে অ্যাডভোকেট নাশিদুস জামান নিশান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

‎ঋণের টাকার জামিনদার হওয়াকে কেন্দ্র করে রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে জোবাইদা রহমান ফাতেমা (১৪) খুন হন। নিখোঁজের ২১ দিন পর কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন থেকে গত ১৫ জানুয়ারি তাদের লাশ উদ্ধার হয়।

‎গত ২৫ ডিসেম্বর বিকেল পাঁচটার দিকে ফাতেমা কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় শিক্ষিকা মীমের বাসায় পড়তে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় নিখোঁজ হন তার মা রোকেয়া রহমানও। স্ত্রী ও কন্যার খোঁজ না পেয়ে প্রথমে কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহিন। তারপরও তাদের সন্ধান না পেয়ে গত ৬ জানুয়ারি মামলা করেন।

গত ১৫ জানুয়ারি ফাতেমার শিক্ষিকা মীম ও মীমের বোন নুরজাহানকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ১৬ জানুয়ারি মীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আর নুরজাহান শিশু হওয়ায় তার জবানবন্দি গ্রহণ না কারে কারাগারে পাঠানো হয়। ‎গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে কেরানীগঞ্জের মুক্তিরবাগ এলাকা থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ।

You may also like

Leave a Comment