Home খেলাচ্যাম্পিয়ন হওয়ার আশা এবাদতের

চ্যাম্পিয়ন হওয়ার আশা এবাদতের

by The Desh Bangla
০ comments

চায়ের শহরে শুরু হবে বিপিএলের লড়াই। ২৬ ডিসেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। এবার সিলেট টাইটান্সে খেলবেন এবাদত হোসেন। ফ্র্যাঞ্চাইজিটির স্লোগান ‘ইবার কিন্তু অইযিবো’, এর মানে এবার কিন্তু হয়ে যাবে। পেসার এবাদতও নিজ দলের ভালো সম্ভাবনা দেখছেন।

সিলেট টাইটান্সের অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমাদের এবারের থিমই হচ্ছে ইবার কিন্তু অইযিবো। আমাদের দলের একটা পজিটিভ ভাইব যেটা শোনার পরই মনে হয় এবার আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। এই থিম নিয়েই এগোচ্ছি। আল্লাহ সাহায্য করলে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব।’

সিলেট টাইটান্সকে ব্যালেন্সড টিম বলেই মনে করছেন এবাদত। দেশি-বিদেশি ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা জেতা সম্ভব বলে মনে করেন তিনি।

এবাদত বলেন, ‘লোকাল ও ফরেইন মিলিয়ে সিলেট খুব ভালো একটা দল। সিনিয়র-জুনিয়র ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে কম্বিনেশনও খুব ভালো। বোলিং-ব্যাটিং প্রায় সমান। ৬০-৪০ বলতে পারবেন না, ফিফটি-ফিফটি। তবে বোলিং আমার মনে হয় একটু বেশি। আমির (খান) ভাই আছে। খালেদ, শহিদুল, রুয়েল, সবাই পারফর্মার এখানে। দলটা আলহামদুলিল্লাহ খুব ভালো। সবাই ভালো পারফর্ম করলে ইনশাল্লাহ হয়ে যাবে।’

বিপিএল খেলতে বাংলাদেশে চলে এসেছেন মোহাম্মদ আমির। দলের সঙ্গে সিলেটে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। আমিরকে নিয়ে এবাদত বলেন, ‘আমরা আমিরের কাছ থেকে নেওয়ার চেয়ে তার আমাদের দলকে দেওয়ার অনেক কিছু আছে। তার অভিজ্ঞতা অনেক। টি-টোয়েন্টিতে ৪০০-র বেশি উইকেট পেয়েছেন। তিনি যেন সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাতে পারেন। আশা করি বিপিএলে আমির নিজের সেরাটা দেবেন।’

এদিকে বিপিএলে ভালো করার ব্যাপারে আশাবাদী মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি নোয়াখালী এক্সপ্রেসে খেলবেন।

ম্যাচ ধরে ধরে এগুনোর কথা জানিয়ে অঙ্কন বলেন, ‘আমার কাছে মনে হয় যে সব দল অনেক ভারসাম্যপূর্ণ। সবাই অনেক সময় পেয়েছে দল করার জন্য বা তারা ওই পরিকল্পনা করেই দল করছে। কে কেমনভাবে চাপ সামলাতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে বেশি, ওটা বেশি গুরুত্বপূর্ণ। আর ফলাফল নিয়ে অতটা চিন্তা না, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে। কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।’

অঙ্কনের কাছে চ্যাম্পিয়নশিপের চেয়ে প্রতিটি ম্যাচে দল হিসেবে পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘সবারই লক্ষ্য থাকে যে চ্যাম্পিয় হওয়ার। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা প্রথম থেকে দল হিসেবে কতটা গুছানো ক্রিকেট খেলতে পারছি, কতটা সবাই পারফরম্যান্স করতে পারছেÑ গুরুত্বপূর্ণ বড় নাম নিয়ে চিন্তা করার চেয়ে।

এবাদত

You may also like

Leave a Comment