Home অপরাধমহাখালীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন

মহাখালীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন

by The Desh Bangla
০ comments

রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনের সড়কে চলমান অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের উল্টোপাশে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তারও আগে, গত রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ও রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment