Home বিনোদন৪২ বছর বয়সে মা হলেন ক্যাটরিনা কাইফ

৪২ বছর বয়সে মা হলেন ক্যাটরিনা কাইফ

by The Desh Bangla
০ comments

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশলের পরিবারে এলো নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের জন্ম ও সুখবর নিশ্চিত করেন। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

অভিনেতা ভিকি কৌশল তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।” পোস্টের সঙ্গে তিনি একটি হৃদয়ের ইমোজি যুক্ত করেন।

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে নিয়ে ভক্ত ও বলিউড মহলে আলোচনা ছিল তুঙ্গে। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর বলিপাড়ায় ঘুরছিল। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে সাময়িক বিরতি ও তীর্থস্থানে যাওয়া— এসব কারণেই জল্পনা আরও বাড়ে।

গত সেপ্টেম্বর মাসে ক্যাটরিনা নিজের ছবি প্রকাশ করে লিখেছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।” অবশেষে সেই অধ্যায়ের শুভ সূচনা হলো পুত্রসন্তানের জন্মের মধ্য দিয়ে।

You may also like

Leave a Comment