Home সারাদেশলক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই

by The Desh Bangla
০ comments

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ আগুনে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে।

শুক্রবার (৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার আলেকজান্ডার বাজারে আগুনের এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, বাজারের রাছেলের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের অন্যান্য দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।”

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মতেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

You may also like

Leave a Comment