Home রাজনীতিবিএনপি মহাসচিবের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপি মহাসচিবের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের বৈঠক

by The Desh Bangla
০ comments

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জার্মানির রাষ্ট্রদূত পৌঁছান এবং মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাতের পর তাঁরা বৈঠকে বসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

You may also like

Leave a Comment