Home খেলা৩০ নভেম্বর বিপিএলের নিলাম, নতুন দল নোয়াখালী

৩০ নভেম্বর বিপিএলের নিলাম, নতুন দল নোয়াখালী

by The Desh Bangla
০ comments

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১২তম আসরকে কেন্দ্র করে নাটকীয়তা যেন থামছেই না। কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের খেলোয়াড় নিলাম। এবার প্রথমবারের মতো ড্রাফটের পরিবর্তে অকশন পদ্ধতিতে দল গড়া হবে।

শুরুতে পাঁচ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হলো নতুন আরেকটি দল— নোয়াখালী এক্সপ্রেস। গত রাতেই বিসিবি ই-মেইলের মাধ্যমে দলটিকে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন দেশ ট্রাভেলস মালিকানাধীন দলটির একজন কর্মকর্তা। আজই দলটি নিয়ে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এ অবস্থায় বিপিএলের এবারের আসরে মোট ৬টি দল অংশ নেবে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্ট এবং ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে ফাইনাল।

এরই মধ্যে ছয় দলের মালিকানাও চূড়ান্ত করেছে বিসিবি।

  • রংপুর রাইডার্স – বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস
  • ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান)
  • সিলেট টাইটান্স – ক্রিকেট উইথ সামি
  • রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ
  • চিটাগং রয়েলস – ট্রায়াঙ্গাল সার্ভিস
  • নোয়াখালী এক্সপ্রেস – দেশ ট্রাভেলস

নতুন দল যুক্ত হওয়া এবং অকশন পদ্ধতির কারণে বিপিএলের ১২তম আসর যে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় হতে যাচ্ছে, তা বলাই যায়।

You may also like

Leave a Comment