Home বিনোদনস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকার অনুদান

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকার অনুদান

by thedeshbangla
০ comments

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর। আর এ লক্ষ্যে আগ্রহী পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্মাণাধীন ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ চলচ্চিত্রটির দৈর্ঘ্য হবে ২৫ থেকে ৩০ মিনিট এবং এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।

অন্য চলচ্চিত্রটির বিষয়বস্তু হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সংহতির বার্তাবহনকারী। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৫ মিনিট, যার বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রণয়ন, কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ সম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি মানসম্মত ও সৃজনশীল চলচ্চিত্র নির্মাণে দক্ষতাও থাকতে হবে।

যোগ্যতার শর্ত হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দফতরে সিলগালা অবস্থায় আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে বলা হয়েছে।

You may also like

Leave a Comment