Home বাংলাদেশসংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

by thedeshbangla
০ comments

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।

নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, দুই দিনব্যাপী এ বাছাই প্রক্রিয়া চলবে আজ ও আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত।

মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট–২) এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ইসি জানিয়েছে, বাছাই প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে।

You may also like

Leave a Comment