Home বিনোদনরাতে ভবঘুরের মতো ঢাকা শহর ঘুরে আলপনা দেখেছি: শনবম ফারিয়া

রাতে ভবঘুরের মতো ঢাকা শহর ঘুরে আলপনা দেখেছি: শনবম ফারিয়া

by thedeshbangla
০ comments

বর্ষবরণ উৎসব বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ। আনন্দ-উদ্দীপনায় দিনটি পালন করছেন দেশবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়ে শেষ হয়েছে বৈশাখী শোভাযাত্রা-১৪৩৩।

তবে গতকাল দিবাগত রাতে শোভাযাত্রার প্রস্তুতি দেখতে চারুকলায় ছুটে গিয়েছিলেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। কিন্তু নিরাপত্তাজনিত কারণে প্রবেশের অনুমতি মেলেনি। এরপর রাতের ঢাকা ঘুরে বেড়িয়েছেন। তারই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

শবনম ফারিয়া বলেন, “গত ৮ বছরে করোনা ছাড়া চারুকলায় যাওয়া থেকে কেউ আমাকে আটকাতে পারেনি। বলা যায়, এটা আমার নববর্ষের একটা রিচুয়াল। কিন্তু এবার গেটে সিকিউরিটির জন‍্য আটকে দিলো!”

দুধের স্বাদ অনেকটা ঘোলে মিটিয়েছেন শবনম ফারিয়া। তার ভাষায়—“তাই দুক্ষে (দুঃখে) ভবঘুরের মতো ঢাকা শহর ঘুরতে ঘুরতে আলপনা দেখলাম। যাক, একটু তো বৈশাখী আমেজ তো পাওয়া গেল! ফারিন হাতে এঁকে গত বছর এই শাড়িটা আমাকে বানিয়ে দিয়েছিল, গত বছর পরা হয়নি, এবার আর মিস করলাম না।”

You may also like

Leave a Comment