Home সারাদেশরাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন

by The Desh Bangla
০ comments

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। সোমবার (৬ অক্টোবর) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টা ৫ মিনিটে বাজারে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং সকাল ৮টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক তথ্যে আগুনে কেউ হতাহত হয়নি। তবে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

You may also like

Leave a Comment