Home সারাদেশমেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল মাইক্রোবাস, গাঁজাসহ চালক আটক

মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল মাইক্রোবাস, গাঁজাসহ চালক আটক

by thedeshbangla
০ comments

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস বাড়িতে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আরশাদ আলী আহত হয়েছেন। একই সঙ্গে মাইক্রোবাস থেকে প্রায় দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আরশাদ আলীর বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির দেয়াল ভেঙে পড়ে এবং তিনি আহত হন। পরে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়।

এ সময় স্থানীয়রা মাইক্রোবাসে গাঁজা দেখতে পেয়ে চালককে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার করা গাঁজা ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

You may also like

Leave a Comment