Home বাংলাদেশভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধে সরকারের কঠোর অবস্থানের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধে সরকারের কঠোর অবস্থানের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

by thedeshbangla
০ comments

প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমিসেবা খাতে দুর্নীতি ও সাধারণ মানুষের হয়রানি চিরতরে বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধনকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, তার সরকার প্রতিটি কর্মকাণ্ডে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় এবং ভূমিসেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এই দায়বদ্ধতারই একটি অবিচ্ছেদ্য অংশ।

অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভূমিসেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এর ফলে সাধারণ মানুষকে আর জমিজমা সংক্রান্ত কাজের জন্য ভূমি অফিসে বারবার ঘোরাঘুরি করতে হবে না এবং কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না। উন্নত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার মাধ্যমে একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

You may also like

Leave a Comment