Home সারাদেশডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত

by The Desh Bangla
০ comments

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হন তারা। আর এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪২ জন।

রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ২১২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে ২০১ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, খুলনা বিভাগে ৭২, ময়মনসিংহ বিভাগে ৪১ জন ও রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮৯৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ২৫৬ জন।

You may also like

Leave a Comment