Home বাংলাদেশজুলাইয়ের অভ্যুত্থান-সংক্রান্ত ১০৬ মামলায় চার্জশিট দাখিল

জুলাইয়ের অভ্যুত্থান-সংক্রান্ত ১০৬ মামলায় চার্জশিট দাখিল

by Akash
০ comments

জুলাই মাসে ছাত্র ও জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর পর দায়ের করা মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১০৬টির চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং বাকি ৭৫টি অন্যান্য ধারায়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্তাধীন মামলার অন্তর্ভুক্ত।

অন্য ধারার ৭৫টি মামলার চার্জশিট দাখিল হয়েছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের তদন্তাধীন মামলাগুলোর মধ্যে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের এসব মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রতিটি মামলাই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন। বাকি মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে দায়ীদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় মোট ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতির জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

You may also like

Leave a Comment