Home বাংলাদেশখালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় পৌঁছালেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় পৌঁছালেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে

by The Desh Bangla
০ comments

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসার কথা থাকা বিশেষজ্ঞ মেডিকেল টিমের প্রধান ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে লন্ডন ক্লিনেকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড তার সার্বিক চিকিৎসা তদারক করছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বাংলাদেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি চীনের আরও ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ টিম চিকিৎসায় যুক্ত হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান ও ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ অনেক দেশই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

গত ২৩ নভেম্বর রাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থায় ওঠানামা দেখা দিলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

You may also like

Leave a Comment