Home অপরাধখুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনায় যুবক গুলিবিদ্ধ

by The Desh Bangla
০ comments

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রানা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি আড়ংঘাটা থানাধীন তেলীগাতি এলাকার বাসিন্দা হোসেন গাজীর ছেলে বলে জানা যায়।

বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে খানজাহান আলী থানার যাবদিপুর বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে যায়। 

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ দেশি তৈরি একটি শার্টার গান উদ্ধার করে। বর্তমানে আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে যাবদিপুর বাজারে রানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দু’টি গুলি করে। গুলি দুইটি তার বাম হাতে এবং পিঠে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা কার্তুজসহ দেশি তৈরি একটি শার্টার গান ফেলে যায়। পুলিশ ঘটনাস্থর থেকে সেটি উদ্ধার করেছে।’ 

ঘটনার পরপর পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

You may also like

Leave a Comment