Home বাংলাদেশচীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

by thedeshbangla
০ comments

চীনের কুনমিংয়ে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা। প্রতিনিধি দলের সম্মানে সোমবার (১ জুন) ঢাকার চীনা দূতাবাসে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়ে‌নের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত ইয়াও বাংলাদেশের কর্মকর্তাদের ধারণা বিনিময় ও মাঠপর্যায়ে পরিদর্শনের মাধ্যমে চীনা আধুনিকায়নের অনুশীলন ও অভিজ্ঞতা সম্পর্কে আরও বিস্তৃত ও গভীর ধারণা অর্জনের আহ্বান জানান।

পাশাপাশি বাংলাদেশের নিজস্ব উন্নয়ন চাহিদা ও বাস্তবতার সঙ্গে চীনে যা দেখবেন ও শিখবেন, তা সম্পর্কিত করে কার্যকর অনুপ্রেরণা গ্রহণের জন্যও তিনি তাদের উৎসাহিত করেন।

ইসমাইল জাবিহুল্লাহ চীনে প্রশিক্ষণের মূল্যবান সুযোগ প্রদানের জন্য চীনা দূতাবাসের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে, প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে এবং বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে প্রস্তুত রয়েছে।

You may also like

Leave a Comment