Home সারাদেশচট্টগ্রামে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার 

চট্টগ্রামে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার 

by thedeshbangla
০ comments

চট্টগ্রামের পটিয়ায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১০টার দিকে পটিয়া পৌরসভার ইন্দ্রপুল এলাকা থেকে মোহাম্মদ সোলাইমান (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ক্য লাহ্ চিং মারমা।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির পরিবার পটিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করত এবং একই ভবনের পাশের কক্ষেই থাকতেন অভিযুক্ত সোলাইমান। গত ১৭ মার্চ শিশুটির বাবা-মা বাড়ির বাইরে থাকার সুযোগে তাকে নিজের কক্ষে নিয়ে যান অভিযুক্ত। পরে আইসক্রিম খাওয়ার প্রলোভন ও ১০ টাকা দিয়ে ফুসলিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ২১ এপ্রিল রাতে শিশুটির মা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।

এর আগে, ধর্ষণে সহায়তার অভিযোগে মামলার অপর আসামি নুর আক্তারকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে আদালতের হাতে সোপর্দ করা হবে।

You may also like

Leave a Comment